মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

শহরে বাসের ধাক্কায় ছিন্নমূল নারীর মৃত্যু

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের ৬নং মোড়ে হানিফ বাসের ধাক্কায় হাসিনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। তিনি শহরের নতুন বাহারছড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী ও শহরের পরিচিত পথশিশু অভির মা।

এ ঘটনায় ঘাতক হানিফ পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পথশিশুদের নিয়ে সংগঠন ‘বন্ধুশিশু’র উদ্যোক্তা ওমর ফারুক হিরু জানান, হাসিনা বেগম রাস্তা পারাপারের সময় হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে র্কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত হাসিনা বেগম শহরের খুবই পরিচিত পথশিশু অভির মা। তিনি ভিক্ষা করতেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা যায়নি। তাদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন