৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

শহরে কলেজ ছাত্র ছিনতাইয়ের শিকার

কক্সবাজার শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. শফি নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। সে রামু উপজেলার গর্জনিয়ার মৌলভী কাটার ফরুক আহমদের পুত্র ও কক্সবাজার সিটি কলেজের এইএসসির নির্বাচনী পরীক্ষার্থী। ছিনতাইকারী তার ব্যবহৃত একটি দামি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে গেছে।

আহত শফির মামাতো ভাই আব্দুল্লাহ আল ফারুক আরফাত জানান, টিউশনি করে বাসায় ফেরার পথে হাশেমিয়া মাদ্রাসা পূর্ব পাশের উপসড়কের মাঝপথে নির্জন এলাকায় পৌঁছলে ৫/৬ জনের একদল ছিনতাইকারী মো. শফির মোবাইল ছিনিয়ে নেয়। এতে বাধা দেয়ায় ছিনতাকারীরা তাকে বাম হাঁটুর পিছনে ছুরিকাঘাত করে। পরে মোবাইলটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। দেখতে পেয়ে পথচারীরা আহত শফিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, ছুরির আঘাতে শফির হাঁটুতে গভীর ক্ষত হয়েছে। তা সেরে উঠতে সময় লাগবে।
আহত শফি জানায়, বর্তমানে তার এইসএসসি’র নির্বাচনী পরীক্ষা চলছে। আজ মঙ্গলবারও পরীক্ষা রয়েছে। কিন্তু আঘাতের কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি সে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।