৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

শহরের সমিতি পাড়া থেকে ৭০০ কচ্ছপের ডিমসহ আটক-১

SAM_2104
কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে ৭০০ কচ্ছপের ডিমসহ মোকারম (২০) নামে একব্যক্তিকে আটক করা হয়েছে।  সোমবার (৬এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ এর সদর রেঞ্জের কস্তুুরাঘাট বিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও মেরীনলাইফ এলায়েন্স এর গবেষণা সহকারী-সংরক্ষণ কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তি মহেশখালী সোনাদিয়া পূর্ব পাড়া এলাকার কামাল পাসা’র পুত্র।
কস্তুুরাঘাট বিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, মোকারমের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও দু’বার কচ্ছপের ডিম চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আটকের পর জিজ্ঞাসাবাদে সোনাদিয়ার পরিবেশের কাছিম সংরক্ষণ কর্মী আলি আহম্মদ ও আব্দুল করিম এসব কচ্ছপের ডিম থাকে বিক্রি করতে দেয় বলে মোকারম জানান।
উল্লেখ্য যে, চলতি বছরের ৮ মার্চ অভিযান চালিয়ে টেকনাফের সাবরাং নাপিতপাড়া এলাকার নিয়তি বালা নামের এক মহিলাকে ৩০০ কচ্ছপের ডিমসহ আটক করা হয়েছিল। এঘটনায় তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।