১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

শহরের পাহাড়তলী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার


কক্সবাজার শহরের পাহাড়তলী সাত্তারঘোনা থেকে শাহ আলম (২৬) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহ আলম টেকনাফ উপজেলার বাহারছড়ার শামলাপুর এলাকার আনছার হোসেনের পুত্র।
নিহতে ছোট ভাই সিএনজি চালক জাহেদ জানান, এক ভাগিনাকে নিয়ে দুপুরের দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসেন শাহ আলম। এসেই কক্সবাজার সদর মডেল থানার সামনে ভাগিনাকে জাহেদের কাছে দিয়ে যায় তিনি। এর মধ্যে বিকাল ৪টার দিকে শাহ আলমের বোন চট্টগ্রাম থেকে জাহেদকে জানান তাদের ভাই শাহ আলম অপহরণ হয়েছে। কিছুক্ষণ পর শাহ আলমের মোবাইল থেকে জাহেদের মোবাইলেও কল আসে। ফোনে শাহ আলম জানায়, তাকে অপহরণ করা হয়েছে। পরে অন্য একজন মোবাইল কেড়ে নিয়ে জাহেদকে বলেন, ‘তোর ভাইয়ের হাত কেটে নেয়া হবে।’ তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়া হয়। পুলিশকে সাথে জাহেদ পাহাড়তলী সাত্তারঘোনায় যায় জাহেদ। সেখানে গিয়েই খোঁজাখুঁিজর এক পর্যায়ে পাহাড়ের খাদে দু’ঘরের মাঝখানে শাহ আলমের মৃতদেহটি পাওয়া যায়।
মৃতদেহ উদ্ধারকারী দলের নেতৃত্বদানকারী কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক সুবির পাল জানান, মৃতদেহটি উদ্ধার করে মর্গে আনা হয়েছে। মৃতদেহের শরীতে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও বিদ্যুতের শক দেয়ার চিহ্নও রয়েছে। বিস্তারিত ময়না তদন্তের পর জানা যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।