মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

শরীর গঠন প্রতিযোগিতায় স্বর্নপদক পেলেন কক্সবাজারের নাজমুল

শেয়ার করুন

শাহী কামরানঃ ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার থেকে শুরু হয়েছে ‘চতুর্থ মার্সেল কাপ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা-২০১৮। গত মঙ্গলবার হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন।
উক্ত প্রতিযোগিয় ৭০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ পদক পেয়েছেন কক্সবাজারের সন্তান মোঃ নাজমুল ইসলাম চৌধুরী। তিনি বাংলাদেশ আনসারের পক্ষ হয়ে প্রতিযোগীতা করেন। এবং উক্ত প্রতিযোগীতায় গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার। নাজমুল ইসলাম চৌধুরী সাবেক মিঃ বাংলাদেশ ও বিজিবি ক্যাম্প আইরন ফ্লেক্স জিমের মালিক ইব্রাহিম খলিলের ছোট ভাই।
গত মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ার অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ডমার্সেল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিনুল ইসলাম খান (আমিন খান)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান)কর্নেল (অব:) মীর মোতাহার হাসান, রেডিও টুডের হেড অব প্রোগ্রাম জহিরুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) ও বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সহ-সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
উদ্বোধন শেষে মার্সেল কাপ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতার প্রিজাজিং পর্ব সম্পন্ন হয়। প্রতিযোগিতার ৬টি দৈহিক ওজন শ্রেণি থেকে ৬ জন করে মোট ৩৬ জন চূড়ান্ত প্রতিযোগী বাছাই করা হয়। তাদের নিয়ে  বুধবার একই ভেন্যুতে চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা ৩০ মিনিট থেকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব মিডিয়া পার্টনার এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হয়।
এবারের এই প্রতিযোগিতায় দেশের ৪০টি ক্লাব, সংস্থা ও জিমনেসিয়ামের ১৬০ জন বডিবিল্ডার ছয়টি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিযোগিতার ওজন শ্রেণিগুলো হল- ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি। প্রতিটি ওজন শ্রেণিরপ্রথম থেকে ষষ্ঠ স্থান অর্জকারীদের মেডেল, সনদপত্র ও অর্থ পুরস্কার দেওয়া হয়।
প্রথম স্থান অর্জনকারীরা পেয়েছেন মেডেল, ৮ হাজার টাকাও সদনপত্র। দ্বিতীয় স্থান অর্জনকারীরা পান মেডেল, ৫ হাজার টাকা ও সনদপত্র। তৃতীয় স্থান অর্জনকারীরা পান মেডেল, ৩ হাজার টাকাও সনদপত্র। চতুর্থ থেকে ষষ্ঠ স্থান অর্জনকারীরা পান ওয়ালটন ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স ও সনদ।
নাজমুল ইসলাম চৌধুরীর এই সাফল্যের পিছনে তার পরিবারের সহযোগিতা। তাই তিনি এই সফলতা পরিবারকে উৎসর্গ করেছেন এবং সকলের প্রতি দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন