১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

শপথ নিলেন জেলা পরিষদের সদস্যরা

জেলা পরিষদের প্রথম নির্বাচনে নির্বাচিত সদস্যদেরকে শপথ পড়ালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই শপথ অনুষ্ঠান হয়।

শপথ অনুষ্ঠানের আগে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। …আপনারা সদস্যগণ দেশের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন’।


নির্বাচিত সদস্যদেরকে শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
প্রথমে মন্ত্রী শপথ পড়ান ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর নির্বাচিত ৫৫৮ জন সদস্যকে। এরপর শপথ নেয়ার কথা রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের ৬১১ জন সদস্য। মোট শপথ নেন এক হাজার ১৬৯ জন।

তিন পার্বত্য জেলা বাদে বাংলাদেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর ক্ষমতাসীন দলের নেতাদেরকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনে ভোট হয় গত ২৮ ডিসেম্বর। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের ৬৩ হাজার ১৪৩ জন ভোটার নির্বাচন করে তাদের প্রতিনিধি।

প্রতিটি জেলায় একজন করে চেয়ারম্যান আর ১৫টি ওয়ার্ডে একজন করে সাধারণ সদস্য এবং প্রতি তিনটি ওয়ার্ডকে একটি সংরক্ষিত ওয়ার্ড ধরে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন।

গত ১১ জানুয়ারি ৫৯ জন চেয়ারম্যানকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন পার্বত্য জেলায় এই নির্বাচন হয়নি। আর দুটি জেলায় নির্বাচন স্থগিত হয় উচ্চ আদালতের নির্দেশে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।