মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

শনিবার মানববন্ধন কর্মসূচী পালিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত দেশের সকল কলেজে

শেয়ার করুন

shomoy
১৪মার্চ শনিবার বেলা ১১.০০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত দেশের সকল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী একযোগে স্ব-স্ব কলেজ কম্পাউন্ডে মানববন্ধন কর্মসূচী পালন করবে। গত ১৯শে ফেব্রুয়ারী তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের সেশনজট নিরসনসহ শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ক্লাস ও পরীক্ষাসহ সার্বিক শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়াসের এ কর্মসূচী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ কর্মসূচী পালনের মাধ্যমে সর্বমহলের শুভ শক্তি উদয়ের প্রত্যাশা করে। যাতে করে নিরীহ মানুষের প্রাণহানি বন্ধ হবে। শিক্ষার্থীগণও শঙ্কাহীনভাবে ক্লাশ করতে ও পরীক্ষা দিতে এবং শিক্ষকগণ নির্বিঘেœ শ্রেণীকক্ষে ও গবেষণাগারে পাঠদান করতে সক্ষম হয়ে জাতি গঠনের মহৎ কাজের নিয়োজিত থাকতে সক্ষম হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কক্সবাজার জেলায় সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সিটি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণও এ কর্মসূচী পালন করবে বলে কলেজ সূত্র হতে জানা যায়। সূত্র আরও জানায় কক্সবাজার সিটি কলেজের শিক্ষক শিক্ষার্থীগণ কলেজের কম্পাউন্ডের পরিবর্তে কলেজের সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করবে। জেলায় অন্যান্য কলেজও এ কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে বলে সংল্লিষ্ট কলেজসমূহের সূত্র হতে জানা গেছে।

শেয়ার করুন