৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

শনিবার থেকে শুরু সিয়াম সাধনার মাস রমজান

বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ অনুসারে শনিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার পবিত্র রমজান মাস। শুক্রবার (২৪ এপ্রিল) রমজান মাসের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন ধর্ম সচিব নুরুল ইসলাম। দেশের জামালপুর ও নেত্রকোনা এলাকায় রমজানের চাঁদ দেখা গেছে বলে জানানো হয়েছে। এর আগে, সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার থেকে রমজান মাস শুরু হয়েছে। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে শুরু হয়েছে পবিত্র রমজান মাস।

উল্লেখ্য, হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে সিয়াম সাধনার পর উদযাপন হয় ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়।

এদিকে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও দুই জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন রমজান মাসে মসজিদে এশা ও তারাবির নামাজে অংশ নিতে পারবেন। শুক্রবার (২৪ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। ইফতার মাহফিলের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।