৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

শতাধিক যাত্রীসহ রুশ বিমান নিখোঁজ

শতাধিক যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে রাশিয়ার একটি বিমান। উড্ডয়নের পরপরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে রুশ সামরিক বিমানটি। এতে ৭০ থেকে ১০০ জন আরোহী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার ভোরে এ ঘটনা ঘটেছে বলে এ তথ্য জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, রাশিয়ার দুর্যোগ মন্ত্রণালয়ে বরাতে দেশটির গণমাধ্যম বলছে, রাশিয়ার সোচি শহরের ব্লাক সি রিসোর্ট থেকে উড্ডয়নের পরপরই টিইউ-১৫৪ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
তবে বিমানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বলে জানিয়েছে অসমর্থিত একটি সূত্র। সেটি সিরিয়ার লতাকিয়া প্রদেশের ওপর দিয়ে যাওয়ার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে রুশ কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
এদিকে দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিমনাটি স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়নের ২০ মিনিট পরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি যখন রাশিয়ার উপকূলীয় জলসীমার ওপর দিয়ে যাচ্ছিলো তখনই সেটি নিখোঁজ হয় বলেও উল্লেখ করে ইন্টারফ্যাক্স।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।