২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের ঈদ পূণর্মিলন অনুষ্টান সম্পন্ন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ এসো স্মৃতি প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে“ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৪আগষ্ট সকালে লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১ম বারের মত ঈদ পূণর্মিলন অনুষ্টান বিদ্যালয়ের হল রুমে সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, এ রহমান মার্কেটের স্বত্বাধিকারী রাজনীতিবিদ আলহাজ্ব মুহাম্মদ রশিদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির বার বার নির্বাচিত সভাপতি,লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাইফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাঃ মুহাম্মদ মহি উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সমাজসেবক ও দানবীর আলহাজ্ব নুরুল কবির,বিদ্যালয়ের সোহান ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মুহাম্মদ কুতুব উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সরওয়ার কামাল প্রকাশ খোকন মাস্টার,পানি উন্নয়ন বোর্ডের গবেষণা কর্মকর্তা(পরিবেশ ও বন) মোঃ শাফাত হোসেন সোহেল।এসময় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট আইনজীবি এডভোকেট সাদ্দাম হোসাইন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন রাসেলসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্টান শেষে সভার সম্মতিক্রমে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আলহাজ্ব নুরুচ্ছাফাকে সভাপতি এবং ডাঃ মুহাম্মদ মহি উদ্দিনকে সাধারণ সম্পাদক করে প্রাক্তন ছাত্র পরিষদ গঠন করা হয়েছে।
এছাড়াও ঈদ পুণর্মিলন অনুষ্টান শুরুর পুর্বে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে একইদিন সকালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুল র্্যালী অনুষ্টিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।