মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

লোহাগাড়া বেসরকারি হাসপাতালের অনিয়ম ও অদক্ষ নার্সদের অপসারণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত

শেয়ার করুন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বটতলী মোটর স্টেশনস্হ এলাকায় গড়ে উঠা বেসরকারি হাসপাতালের নামে বাণিজ্য নয়,সেবা চাই।হাসপাতালের অদক্ষ,অশিক্ষিত নার্সদের অবহেলায় ভুল চিকিৎসার প্রতিবাদে ৩এপ্রিল বিকেল ৫টায় লোহাগাড়া সচেতন জনসাধারণের উদ্যোগে বটতলী মোটর স্টেশনস্হ আরকান হোটেলের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।অনুষ্টিত মানববন্ধনে বক্তব্যে রাখেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম,আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেক,উপজেলা ছাত্রলীগের সংগ্রামী যুগ্ন আহবায়ক ও উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাত্র সমাজের অহংকার মিজানুর রহমান মিজান,উপজেলা প্রভাবশালী যুবলীগ নেতা সাইফুল হাকিম,যুবলীগ নেতা মোহাম্মদ নাজিম,যুবনেতা মোহাম্মদ নুরুল আলম,কবি সোলাইমান, স্হানীয় সাংবাদিক বৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সচেতন জনসাধারণগণ।মানববন্ধনে বক্তারা বলেন,লোহাগাড়ার মানুষ সেবা চাই।বাণিজ্য নয়।বেসরকারী হাসপাতাল গুলোতে ভুল চিকিৎসায় ছোট ছোট শিশু মারা যাচ্ছে।হাসপাতালের অদক্ষ ও অশিক্ষিত নার্স দ্বারা চিকিৎসা সেবা আমরা মানিনা।বক্তারা আরো বলেন,গত ২এপ্রিল লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের অদক্ষ নার্সের কারণে লাবিবা নামের এক শিশুর মত যেন আর কোন মায়ের কুল খালি না হয়।মানসম্মত সেবা ও অভিজ্ঞতা সম্পন্ন নার্স দ্বারা চিকিৎসা সেবা প্রদানের জোর দাবী জানান।তা না হলে আরো বৃহৎ কর্মসুচি দেওয়া হবে বলেও জানান।

শেয়ার করুন