১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লোহাগাড়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বাবুলের শপথ গ্রহণ

লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। এ সময় নবনির্বাচিত ভাইসচেয়ারম্যান এম. ইব্রহিম কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারও শপথ গ্রহণ করেন। বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনকে শপথবাক্য পাঠ করান।

আজ ৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে শপথ গ্রহন অনুষ্টান সম্পন্ন হয়। এসময় সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, এই শপথ গ্রহণের মধ্য দিয়ে আপনারা দেশ ও জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের কল্যাণে কাজ করে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। এই উন্নয়নের রোল মডেলে নিজেকে সম্পৃক্ত করে নিজ এলাকাকে এগিয়ে নিয়ে যাবেন।

নব-নির্বাচিত চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল লোহাগাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের দেওয়া পবিত্র দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাব। একটি আড়ম্বর শপথ গ্রহণ অনুষ্টান আয়োজন করার জন্য বিভাগীয় কমিশনারকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, গত ৩১ মার্চ লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়। গত ৩ এপ্রিল বাংলদেশ নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।