মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

চেয়ারম্যান পদে ৩ হেভিওয়েট প্রার্থী সরগরম

লোহাগাড়া উপজেলা নির্বাচন, কে পরবে সেই সোনার মুকুট?

শেয়ার করুন

রায়হান সিকদার, লোহাগাড়া: আগামী ২৪মার্চ ৩য় ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে। এবারে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। ৪জন প্রার্থীর মধ্যে হেভিওয়েট ৩প্রার্থীর হিসেবে প্রচার প্রচারণায় চষে বেড়াচ্ছেন খোরশেদ আলম চৌধুরী, জিয়াউল হক চৌধুরী বাবুল, এসএম ছলিমুদ্দিন খোকন চৌধুরী। আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হক পিয়ারু (মোটর সাইকেল প্রতীক) নিয়ে প্রচারণায় মাঝখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না নেওয়ার কারণে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অংশ নিয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল (আনারস প্রতীক)। বিএনপি থেকে বহিষ্কৃত চেয়ারম্যান পদপ্রার্থী এসএম ছলিমুদ্দিন খোকন চৌধুরী (দোয়াত কলম প্রতীক) নিয়ে জনসমর্থন অনেকাংশে কম নয়। তিনি জনসর্থনে অনেক এগিয়ে রয়েছেন। স্ব-স্ব প্রার্থীরা তাদের অবস্থান ধরে রাখতে প্রস্তুত। এলাকার সাধারণ জনগনের অভিমত, নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষভাবে অনুষ্টিত হলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করে নির্বাচিত করবেন। ৩ হেভিওয়েট প্রার্থীরা বিভিন্ন এলাকায় মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন। উপজেলা পরিষদের সোনার মুকুট লড়াইয়ে কে হচ্ছেন অংশীদার? এমনটাই প্রশ্ন সাধারণ জনসাধারণের। কে পরবে সেই সোনার মুকুট? এ প্রশ্নের জবাবে মিলবে, শুধু মাত্র সময়ের অপেক্ষায়।

শেয়ার করুন