২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়া অটো রিক্সা,সিএনজি চালক কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত লোহাগাড়া উপজেলা অটো রিক্সা সিএনজি চালক কল্যাণ সমিতি লিমিটেড( রেজিঃ নং চট্ট-১২৭১১) এর উদ্যোগে ১৫ই জুন দরবেশহাটস্হ নিউ তাজমহল কমিউনিটি সেন্টার হল রুমে অনুষ্টিত হয়েছে।ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান(মোল্লা)। গেষ্ট অব অনার ছিলেন লোহাগাড়া থানার সুৃযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার)। লোহাগাড়া উপজেলা সিএনজি চালক সমিতির প্রধান উপদেষ্টা,লোহাগাড়া বিআরডিবির চেয়ারম্যান, লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্টাতা, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা পরিচালনা কমিটির সফল সভাপতি সমাজকর্মী আরমান বাবু রোমোলের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন ও গবেষক ড.মাওলানা মাহমুদুল হক ওসমানী।ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন।সংগঠনের সভাপতি আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্টানে উপস্হিত ছিলেন সাংবাদিক রায়হান সিকদার, সমিতির সাধারণ সম্পাদক মহি উদ্দিন মোহাম্মদ বাহাদুর, সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল উদ্দিনসহ সমিতির সকল সদস্যবৃন্দ।অনুষ্টানে সিএনজি সমিতির সকল সদস্যাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন অতিথিবৃন্দরা। অনুষ্টানে মরহুম ছিদ্দিক ড্রাইভারের স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।