৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

লোহাগাড়ায় ৮কেজি গাঁজা ও ৭০ বোতল পেনসিডিলসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার

24-11-16
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ ২৪ নভেম্বর সকাল আনুমানিক ১২টায় অভিযান চালিয়ে দু’স্থান থেকে গাঁজা ও পেনসিডিল উদ্ধার করেছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আব্দুর রশিদ প্রকাশ দুলা মিয়া (৩৫)। সে আমিরাবাদ ইউনিয়নের হাঁছির পাড়া এলাকার মৃত নুরুল কবিরের পুত্র। সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জাহান পিপিএম (বার) ও থানার উপ-পরিদর্শক এসআই সোহরাওয়ার্দি (সরওয়ার) সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান চালিয়ে হাছির পাড়া উল্লেখিত ব্যক্তির বাড়ি থেকে ৮কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে। পরে আটককৃত আব্দুর রশিদ প্রকাশ দুলা মিয়া স্বীকারোক্তি মতে দরবেশহাট রোড সংলগ্ন জোনাবীর পাড়া এলাকার এনায়েত আলীর পুত্র ফোরকান ওরফে ডাইল ফোরকানের একটি কলোনী থেকে ৭০বোতল পেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জাহান পিপিএম (বার) জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।