২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় ৫হাজার পিচ ইয়াবা, কারসহ আটক-১

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে আরকান মহাসড়কে ফরেষ্ট রেঞ্জ কার্যালয়ের সামনে হতে ১মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় ৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়। আটককৃত বিক্রেতার নাম মো: মামুন সর্দ্দার (৩৪)। সে রাজবাড়ী জেলার বড় লক্ষীপুর এলাকার বাবর আলী সর্দ্দারের পুত্র। সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ নভেম্বর দুপুর আনুমানিক ১টায় লোহাগাড়া থানার ওসি মো: শাহ্জাহান পিপিএম (বার) ও চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আব্দুল জলিল এর নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট এক্সজিও কার (ঢাকামেট্রো-গ-৩২-৫২৪০) গাড়িতে তল্লাশি চালিয়ে ৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, কারসহ এক মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃত মাদক বিক্রেতা মামুন সর্দার জানান, উল্লেখিত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে থানার ওসি মো: শাহজাহান পিপিএম (বার) জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।