২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় ৪’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১বিক্রেতা আটক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থান হতে একটি বাসে তল্লাশি চালিয়ে এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদক বিক্রেতার নাম হলো ব্রাহ্মণবাড়িয়ার নবী নগর উপজেলার মধ্য পাড়া এলাকার গিয়াস উদ্দিনের পুত্র আনিস মিয়া (৩৩)। সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪আগষ্ট লোহাগাড়া থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল আওয়াল ও তার সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে উল্লেখিত স্থানে চট্টগ্রাম অভিমুখী ইউনিক পরিবহন (যাহার রেজি: নং- চট্টমেট্ট্রো-ব-১১-১০৪০) গাড়ীতে তল্লাশি চালিয়ে ৪’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আনিস মিয়াকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল আওয়াল উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।