১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

লোহাগাড়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ৩৮ শ পিচ ইয়াবা উদ্ধার


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া নামক স্হান হতে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ
এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হল যথাক্রমে দিনাজপুরের মোবারক আলীর পুত্র নুরুল ইসলাম(৩০), জামালপুরের বাওশী কেবিআটার দানেশ আলীর পুত্র মোহাম্মদ মনছুর আলী(২৭) ও মুন্সিগঞ্জের মুন্সীর হাট ফুলতলার মোবারক হোসেনের পুত্র জুম্মুন হোসেন(২৮)। সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী ও তার সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে ৩ জানুয়ারী সকাল আনুমানিক সাড়ে ১০ টায় উল্লেখিত স্হানে চট্টগ্রাম অভিমুখী বাসে তল্লাসি চালিয়ে ৩ হাজার ৮ শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃতরা জানিয়েছেন, উল্লেখিত ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রি করার জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটক ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানার ডিউটি অফিসার সুত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।