১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

লোহাগাড়ায় ২ প্রতিবন্ধি শিক্ষার্থীকে ল্যাপটপ বিতরণ

রায়হান সিকদার,(লোহাগাড়া): লোহাগাড়া উপজেলার ২ প্রতিবন্ধি শিক্ষার্থী। একজনের নাম মোহাম্মদ আলী। তার পিতার নাম মোহাম্মদ আমিন শরীফ। তার বাড়ি বড়হাতিয়া ইউনিয়নের হরিদাঘোনা এলাকায়। তার দুই হাত নেই। পা দিয়ে সে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। বর্তমানে শারীরিক প্রতিবন্ধি মোহাম্মদ আলী সাতকানিয়া সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। অপরজন পিউ দাস। তার পিতার নাম রনজিত দাস। তার বাড়ি উত্তর কলাউজান তহশীলদার পাড়ায়। সেও শারীরিক প্রতিবন্ধি। পিউ দাস ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী। ৬ ডিসেম্বর বেলা আনুমানিক ৩টায় উপজেলা প্রশাসন ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য মোহাম্মদ আরমান বাবু রুমেল এর পক্ষ হতে প্রতিবন্ধি দুই শিক্ষার্থী পিউ দাস ও মোহাম্মদ আলীকে কম্পিউটার শিক্ষা গ্রহণের সুবিধার্থে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। সে সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মোঃ আরমান বাবু রুমেল, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, দৈনিক প্রথম আলো পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি অধ্যাপক পুষ্পেন চৌধুরী, আধুনগর ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আবদুল খালেক, সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোবারক আলী, মাই-ওয়ান লোহাগাড়া শো’রুমের স্বত্বাধিকারী নুর মোহাম্মদ, বড়হাতিয়া ইউ.পি’র সাবেক মেম্বার আবদুল মোতালেব। সভায় ইউএনও মোঃ মাহবুব আলম বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধি-বান্ধব সরকার, অসহায় ও হত দরিদ্র মানুষের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধিদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, লোহাগাড়ার প্রতিবিন্ধরা অসহায় নয়, তাদের পাশে সবসময় উপজেলা প্রশাসন রয়েছে। প্রতিবন্ধিদেরকে সর্বাতœক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন ইউএনও মোঃ মাহবুব আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।