৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

লোহাগাড়ায় ২টি দেশীয় তৈরী অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

26-11
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খাঁন দিঘীর পাড় এলাকা হতে ২টি দেশীয় তৈরী অস্ত্রসহ ২যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কালু সিকদার পাড়ার জামাল উদ্দিনের পুত্র জমির উদ্দিন (২৮) ও একই উপজেলার কোনাখালী পুরুত্যাখালী গুলা মিয়া পাড়ার সিরাজুল ইসলামের পুত্র মোঃ সেলিম উদ্দিন প্রকাশ সেলিম মাঝি (৩২)। সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জাহান পিপিএম (বার) ও থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ সোলাইমান পাটোয়ারী সঙ্গীয় ফোর্সদের নিয়ে উল্লেখিত এলাকায় পিক-আপ (ম্যাজিক)গাড়ী যাহার রেজি: নং- (চট্ট-মেট্রো-ন-১১-৪৫৮৫) গাড়িতে সেলিম প্রকাশ সেলিম মাঝির শরীরে পরিহিত জ্যাকেটে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় তৈরী এক নলা বিশিষ্ট অস্ত্রসহ তাদের ২জনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃতরা জানিয়েছেন, অস্ত্র ২টি আধুনগর ইউনিয়নের বেপারী পাড়া এলাকার জনৈক হারুন প্রকাশ বডি বিল্ডার হারুনের নিকট বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জাহান পিপিএম (বার) বলেন, অস্ত্র ব্যবসায়ী, চোরা কারবারী, মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।