১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় ১৪শ লিটার চোলাই মদ ও মিনি ট্রাক উদ্ধার: অাটক ২

received_1880251608860954
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ পোষ্ট অফিস সংলগ্ন আধুনিক হাসপাতালের সামনে হতে ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ১৪শ লিটার চোলাইমদ ও একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়। আটককৃতরা হল যথাক্রমে চকরিয়ার উত্তর হারবাং এলাকার কুখ্যাত মাদক সম্রাট তোফায়েল্ল্যার ছোট ভাই মোহাম্মদ মোরশেদ। সে ওই এলাকার কবির আহমদের পুত্র এবং আধুনগর ইউনিয়নের মছদিয়া এলাকার বিপুতি বড়ুয়ার পুত্র মিন্টু বড়ুয়া(৩০)। সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর ভোর আনুমানিক ৫টায় লোহাগাড়ার থানার উপ-পরিদর্শক এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী, এসআই মোহাম্মদ শেখাব উদ্দিন সেলিম, এএসআই ইকরামসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ১৪শ লিটার চোলাইমদ ও ১ টি মিনি ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃতরা জানিয়েছেন, উল্লেখিত চোলাইমদ গুলো আজিজনগর হতে বিক্রি করার জন্য আমিরাবাদ বটতলী স্টেশনে নিয়ে যাচ্ছিল। লোহাগাড়া থানার উপ-পরিদর্শক এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী ও এসআই শেখাব উদ্দিন সেলিম উক্ত প্রতিবেদককে জানিয়েছেন, আটক মোরশেদ চকরিয়ার উত্তর হারবাং এলাকার কুখ্যাত মাদক সম্রাট তোফায়েল্ল্যার ছোট ভাই। তারা দুইজনকে ১৪শ লিটার চোলাইমদ ও একটি মিনি ট্রাকসহ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।