২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও হত দরিদ্র শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে ২০ জানুয়ারী বিকেলে দৈনিক পুর্বকোণ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত বটতলী মোটর স্টেশনস্হ লোহাগাড়া অফিসে শীতবস্ত্র সামগ্রী বিতরন করা হয়েছে। বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়ার সর্বস্হরের প্রিয়জন, লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। অনুষ্টানে গেষ্ট অব অনার ছিলেন আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী, হক হজ্ব কাফেলার স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারু। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া আধুনিক জেনারেল হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট ডায়বেটিক বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আলী, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নাছির উদ্দিন, আধুনগর গুল- এ – জার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সমশুদ্দীন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী ছিদ্দিকি।বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক সাত্তার সিকদারের সভাপতিত্বে অনুষ্টানে স্বাগত বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক,দৈনিক পুর্বকোণ পাঠক ফোরামের প্রধান উপদেষ্টা ও আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ ফরিদ আহমদ। সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক রায়হান সিকদার। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।