মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

শেয়ার করুন

Road Accident 3
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।নিহত পথচারীর নাম মোঃ ইছহাক (৫০)। তিনি উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় পাটিয়াল পাড়ার মৃত এজাহার মিয়ার পুত্র। ৩ ডিসেম্বর সকাল এই দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে প্রত্যক্দর্শীরা ও স্হানীয়রা জানিয়েছেন, চট্টগ্রাম অভিমুখী সৌদিয়া পরিবহণের বাস (চট্টমেট্রো-ব-১১-০১৮৯) ঘটনাস্থলে পৌঁছলে উক্ত পথচারীকে পিছনে ধাক্কা দেয়।স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্হা আশংকাজনক দেখা দিলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাড়িটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। সুরতহাল শেষে লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান

শেয়ার করুন