২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

লোহাগাড়ায় সেড্ফ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

রায়হান সিকদার,(লোহাগাড়া): উপজেলায় এনজিও সংস্থা সোসিও ইকোনোমিক ডেভলাপমেন্ট ফাউন্ডেশন (সেড্ফ) গত ৬জুন সকাল ১১টায় উপজেলা পরিষদ ভবণ সংলগ্ন প্রতিষ্ঠানের কার্যালয় চত্বরে প্রতিষ্ঠানের সদস্যাদের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোহাম্মদ আক্কাস আহমদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ব বিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মো: ইলিয়াস, সাংবাদিক এম.এম. আহমদ মনির। সাংবাদিক রায়হান সিকদার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এরশাদুল হক, পারভীর আক্তার, সিল্টন বড়–য়া, মাবিয়া আক্তার। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রত্যেক মুসলিম নর-নারীকে মাহে রমজানের শিক্ষায় জীবনকে ধন্য করে পূণ্যবান হতে হবে। এতে জীবন সুন্দর ও স্বার্থক হবে বলে তিনি উপস্থিত সদস্যাদের উদ্দেশ্য করে বলেন। এছাড়া মাদক, বাল্য বিবাহ, জঙ্গীবাদ, সমাজ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সহিত সন্তানেরা যাতে জড়িত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য প্রত্যেক মাকে পরামর্শ দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।