২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় সিএনজি চালক মোনাফের লাশ উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ঠাকুরদিঘির পূর্ব পার্শ্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পার্শ্বে পদ্মা বিলে ক্ষেতের মাঝখানে ৮ ফেব্রুয়ারী সকাল ১০টায় আব্দুল মোনাফ (৩৮) নামের এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বিষয়টি পদুয়া ইউপি চেয়ারম্যান মো: জহির উদ্দিন নিশ্চিত করেছেন।
নিহত মোনাফ পদুয়া ধলিবিলা শাইর পাড়া এলাকার মৃত ফজু মিয়ার পুত্র। জানা যায়, নিহত মোনাফের ব্যবহ্নত সিএনজি গত বৃহস্পতিবার মাগরিবের পর মেরামতের জন্য গ্যারেজে রেখে চলে যায়। তিনি ১ কন্যা ও ১ ছেলে সন্তানের জনক। সরেজমিন গিয়ে জানা যায়, শুক্রবার সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয়রা সিএনজি চালক মোনাফের লাশ দেখতে পেয়ে স্থানীয় চেয়ারম্যান জহির উদ্দিনকে খবর দেন। পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন বলেন, গলাকাটা যুবকের লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশকে খবর দিই। ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এটি একটি অস্বাভাবিক ঘটনা। লাশের মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। চুরি দিয়ে আঘাত করেছে নাকি গুলি করছে বিষয়টি এই মুহুর্তে ত নিশ্চিত করে বলা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণে জন্য ব্যবস্থা চলছে। ময়না তদন্ত করে ঘটনা উৎঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্হিতি সৃষ্টি হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।