মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লোহাগাড়ায় সংখ্যালুঘুর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা

শেয়ার করুন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের পু্র্ব লোহাগাড়া মল্লিক পাড়া এলাকার এক সংখ্যালুঘুর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আহত ব্যক্তির নাম রানা কুমার মল্লিক(২৩)। সে ওই এলাকার ফকির কুমার মল্লিকের পুত্র। ৯মার্চ বিকেল আনুমানিক সাড়ে ৪টায় লম্বা দিঘীর দক্ষিণ পার্শ্বের একটি দোকানের সামনে এই ঘটনাটি ঘটেছে। স্হানীয় সুত্রে জানা গেছে, প্রতি দিনের ন্যায় আহত রানা কুমার মল্লিক রাজমেস্ত্রীর কাজ শেষে বাড়ি ফিরে চায়ের দোকানে বসেন।রাস্তা দিয়ে স্কুল হতে দুটি মেয়ে বাড়িতে যাচ্ছিল। মেয়ে দুটিকে রোকন ও সাইমন ইভটিজিং করার চেষ্টা চালায়।ইভটিজিং এর বিষয়টি রানা দেখতে পেলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করলে অতর্কিতভাবে মজিদার পাড়া এলাকার বাদশা মিয়ার পুত্র মোহাম্মদ সাইমনের নেতৃত্বে ২/৪জন দলবল মিলে পুর্ব পরিকল্পিতভাবে এলোপাতাড়ি দা ও চুরি দিয়ে মারধর করতে থাকলে তার শরীরের বিভিন্ন স্হানে মারাত্নকভাবে জখম হয়।স্হানীয়রা উদ্ধার করে আহত অবস্হায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে তার অবস্হা আশংকাজনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে। এ ব্যাপারে গুরুত্বর আহত রানা মল্লিকের মা লক্ষী রানী মল্লীক কান্নাজনিত কন্ঠে উক্ত প্রতিবেদককে জানান,তার ছেলে প্রতি দিনের ন্যায় রাজমেস্ত্রীর কাজ শেষে বাড়িতে চলে আসে। তাদের বাড়ির পার্শ্বে দোকানে বসলে অতর্কিতভাবে তার ছেলের উপর সাইমন এর নেতৃত্বে দলবল মিলে হামলা চালায়। তিনি আরো বলেন,তার পরিবার খৃব বেশী অসহায়। ছেলে রাজমেস্ত্রীর কাজ করে তাদের সংসার চালায়। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) মুঠোফোনে উক্ত প্রতিবেদককে জানিয়েছেন,এই ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেন নি।তবে, অভিযোগ আসলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্হা গ্রহণ করবেন বলেও তিনি জানান।

শেয়ার করুন