২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় শ্রেষ্ট প্রতিষ্টানের প্রধান হলেন এম সোলাইমান কাসেমী


জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৭ এর নীতিমালার অালোকে চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় শ্রেষ্ট প্রতিষ্টান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন সুফী ফতেহ অালী ওয়াইসী মহিলা মাদ্রাসার প্রধান মাওলানা এম সোলাইমান কাসেমী। শ্রেষ্ঠ প্রতিষ্টান হিসেবে নির্বাচিত হয় চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা। শ্রেষ্ট শিক্ষার্থীদের মধ্যে ও সুফী ফতেহ অালী ওয়াইসী মহিলা মাদ্রাসার ৮ম শ্রেণী ছাত্রী সাদিয়া তাসমিন হামদ/ নাতে শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত হয়। সুত্রে জানা যায়, মাওলানা এম সোলাইমান কাসেমী একজন দক্ষ প্রশাসক, অাদর্শ শিক্ষক। তিনি বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কাজে অান্তরিকভাবে অংশ গ্রহণ করেন। তিনি একজন বহুমাত্রিক লেখক ও গবেষক। তাঁর সাফল্যের মূল চাবিকাঠি তীক্ষ্ণধী ও পরিশ্রম। তিনি স্হানীয় ও জাতীয় পত্র পত্রিকায় নিয়মিত লিখে সচেতন পাঠক ও লেখকদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছেন। তিনি মাদ্রাসায় যোগদানের পর থেকে ভালো ফলাফল, অার্থিক শৃংখলা, শিক্ষার গুণগত মানবৃদ্ধি, ভৌত অবকাঠামো উন্নয়নসহ ব্যাপক পরিবর্তন অানেন। এছাড়াও তিনি একাধিক গ্রন্হের প্রণেতা। তিনি প্রতিষ্টানের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে অান্তরিকতার সাথে দায়িত্ব পালন করে অাসছেন।এ ব্যাপারে শ্রেষ্ট প্রতিষ্টানের প্রধান, বিশিষ্ট কলামিস্ট ও লেখক এম সোলাইমান কাসেমী তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে উক্ত প্রতিবেদককে জানান,এই অর্জন শুধু আমার নয়, এই অর্জন পুরো লোহাগাড়াবাসীর। আমি মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া জ্ঞাপন করছি। মাওলানা এম সোলাইমান কাসেমী লোহাগাড়ার শ্রেষ্ট প্রতিষ্টানের প্রধান হিসেবে নির্বাচিত হওয়ায় লোহাগাড়ার সর্বস্হরের জনসাধারণ অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।