মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লোহাগাড়ায় শ্রমিক জসিমের প্রাণ কেড়ে নিল ঘাতক মাইক্রোবাস

শেয়ার করুন


চট্টগ্রামেের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলি মোটর স্টেশনস্হ সিকদার পেট্রোল পাম্পের সামনে গত ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ৩টায় মাইক্রোবাসে চাপায় ১ জন নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জসিম উদ্দিন(৪০) প্রকাশ মাজু।সে আমিরাবাদ ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকার মৃত কবির আহমদ সওদাগরের পুত্র।
সুত্রে জানা গেছে, আরকান সড়ক শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি মো: আলীর নেতৃত্বে প্রতিদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূরপাল্লার বাস থামিয়ে সমিতির জন্য নিয়মিত চাঁদা আদায় করেন থাকেন। প্রতিদেনের ন্যায় সে উল্লেখিত সময়ে ডিউটি করার জন্য আসেন।ডিউটি চলাকালীন সময়ে কক্সবাজার অভিমূখি একটি মাইক্রোবাস ঘটনাস্থলে চাপা দিয়ে দ্রুতগতিতে চলে যায়। ঘটনাস্থলে সে প্রাণ হারায় ।শ্রমিক জসিমের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আরকান সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী।
এদিকে সড়ক দূঘটনায় জসিমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ১১ ফেব্রুয়ারি বাদে যোহর স্থানীয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়। স্হানীয়রা জানিয়েছেন,জসিম খুব বেশী অসহায়। স্ত্রী ও ছেলে সন্তান নিয়ে শ্রমিকের কাজ করে সে সংসার চালিয়ে আসছিল। ভাগ্যের নিয়তির নির্মম পরিহাস, মাইক্রোবাস তার প্রাণ কেড়ে নিল।

শেয়ার করুন