৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

লোহাগাড়ায় মিনি ট্রাক খাদে, নিহত১,আহত ২

রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নয়া বাজারের পশ্চিম পার্শ্বে চরম্বা নাপারটিলা সড়কে ২০এপ্রিয় ভোর সাড়ে ৪টায় একটি মিনি ট্রাক খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।এ ঘটনায় আরো ২জন আহত হয়েছে।
নিহত শ্রমিকের নাম মুহাম্মদ আইয়ুব আলী। সে পদুয়া ইউনিয়নের ধলিবিলা চাঁদার পাড়া এলাকার মুহাম্মদ নুরুল কবিরের পুত্র। আহতরা হল ডোয়ার আলী সিকদার পাড়ার হাকিম বকসুর পুত্র গাড়ি চালক নজরুল এবং ধলিবিলার মুহাম্মদ আবুল খাইর।
স্হানীয় সুত্রে জানা গেছে, চলতি মৌসমে তামাক বিক্রীর জন্য ধলিবিলা এলাকা হতে মিনি ট্রাক যোগে চরম্বা মাইজবিলা এলাকায় নিয়ে যাচ্ছিল। গাড়ির পিছনে বসা ছিল ২শ্রমিক। মিনি ট্রাকটি হঠাৎ চরম্বা নয়া বাজারের পশ্চিম পার্শ্বে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ি জমির খাদে পড়ে যায়। এসময় গাড়ির চালক ও ১শ্রমিক ছিটকে পড়ে যায়। অপর শ্রমিক আইয়ুব আলী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থল প্রাণ হারায়।
খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।