১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

লোহাগাড়ায় মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মেধাই যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মেধা যাচাই পরীক্ষা-২০১৭ শুক্রবার( ২৪ নভেম্বর) উপজেলা সদরস্থ আলহাজ¦ মোস্তফিজুর রহমান কলেজে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে বেলা ১২ পর্যন্ত পরীক্ষা চলে। উপজেলায় দ্বিতীয়বারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপাধ্যক্ষ হেছামুল হক, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি এসকে শামসুল আলম, সাধারণ সম্পাদক রিটন বিশ্বাস এবং উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ।
পরীক্ষা নিয়ন্ত্রক আমিরাবাদ জনকল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখর দাশ গুপ্ত জানান, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর মোট ৮০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ৬ষ্ঠ শ্রেনীতে ২৭৪ জন, ৭ম শ্রেনীতে ১৮২জন, ৮ম শ্রেনীতে ১১১জন, ৯ম শ্রেনীতে ১২৫ জন ও ১০ম শ্রেনীতে ১১৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আজকের মধ্যে এ মেধা যাচাই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। প্রতি শ্রেনী থেকে ৩ জন করে মেধাবৃত্তি ও ১০ জন করে সাধারণ বৃত্তি দেয়া হবে বলে পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।