মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

লোহাগাড়ায় মাধ্যমিক শিক্ষকরা পেলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনের উপহার

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত পক্ষ থেকে লোহাগাড়া উপজেলার মাধ্যমিক শিক্ষকদের ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১২মে ) দুপুর ১২টায় শিক্ষক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি মাষ্টার এস.কে.সামশুল আলম ও সাধারণ সম্পাদক রিটন বিশ্বাসের হাতে এসব ইফতার ও সেহেরী সামগ্রী তুলে দেয়া হয়। ইফতার ও সেহেরী সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ছোলা, তৈল, চিনি, সেমাই ও সাবান।

এসব সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করেছেন আমিনুল ইসলামের ব্যাক্তিগত সহকারী ও বড়হাতিয়ার কৃতি সন্তান মিরান হোসেন মিজান ।

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে প্রিয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে এসব ইফতার ও সেহেরী সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। এটি আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র।

শেয়ার করুন