২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় মহিলা সমাবেশে সেতু মন্ত্রীঃ শেখ হাসিনা সরকার, বার বার দরকার

রায়হান সিকদার,(লোহাগাড়া): বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপিসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের আগমন উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়া মহিলা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, সমাজকর্মী মিসেস রিজিয়া রেজা চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় গত ৪ নভেম্বর সন্ধ্যায় আমিরাবাদ ইউপির মাঠ প্রাঙ্গণে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম এনামুল হক শামিম, সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ জননন্দিত নেতা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, সাংসদ ড.নদভীর সহধর্মীনি সমাজকর্মী মিসেস রিজিয়া রেজা চৌধুরী, লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার), আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক ও সুখছড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান মো: ফারুক, উপজেলা যুবলীগ সদস্য বাদ্শা খালেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা মহিলা আ’লীগ নেত্রী ও কলাউজান ইউপির সদস্য মিসেস জেসমিন আক্তার, শিক্ষিকা ও হোমিওপ্যাথিক চিকিৎসক স্বপ্না দেবী, শিক্ষিকা ও কবি হোসনে আরা বেবী, সাতকানিয়া নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদিকা ও সাতকানিয়া সদর ইউপির মহিলা মেম্বার মিসেস নার্গিস আক্তার মুন্নি, লোহাগাড়া নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদিকা মিসেস কহিনুর আক্তার। এছাড়াও সমাবেশে হাজার হাজার মহিলা আ’লীগের নেত্রী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।