১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২

received_1817111431880423
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় ফরেষ্ট অফিস সংলগ্ন আরকান সড়কে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে ২জন এবং আহত হয়েছে ২জন। ৩০ অক্টোবর দুপুর আনুমানিক সাড়ে ১২টায় এদূর্ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী দুরপাল্লার যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব-১১-১৩৩২। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আজিজনগর অভিমুখী নম্বর প্লেইটবিহীন মিউজিক যাত্রীবাহী গাড়িটি দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছে। ওই সময় অন্যগাড়ীকে ওভারটেক করতে গেলে দ্রুতগামী বাসের সহিত মিউজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিউজিক গাড়িটি দুমড়ে-মুচড়ে রাস্তায় পড়ে যায় এবং এ গাড়ীর যাত্রীদের মধ্যে নিহত হয় মোহাম্মদ মোরশেদ (৩২)। তিনি লোহাগাড়া দিঘীর পাড়স্থ মৃত আসহাব মিয়ার পুত্র। অপরজন মিউজিক গাড়ী চালক। তাঁর নাম ওসমান গণি (৪২)। তিনি চকরিয়ার মাঝের দোকান এলাকার মোহাম্মদ ইউসুফের পুত্র। আহত ২জনকে দ্রুত উদ্ধার করে দূর্ঘটনাস্থল থেকে চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করায় তাদের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ি ও দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ ও ক্ষতিগ্রস্ত গাড়ি দুটো পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।