৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ওসি মোঃ সাইফুল ইসলাম

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম।

আজ ৪ অক্টোবর শুক্রবার রাতে থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম উপজেলার পদুয়া গুপ্ত বাড়ী কালী মন্দির, পদুয়া বাসুদেব বাড়ী, পশ্চিম আমিরাবাদ জনকল্যাণ এলাকায় মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখেন তিনি। এসময় তিনি পূজা মন্ডপ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং পূর্ণ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন,
সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালনের আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। তাই সম্প্রীতি, সৌহার্দ বজাই রেখে শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গাপূজার শুভেচ্ছা জানান।

পূজা মন্ডপ পরিদর্শনকালে লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোহেল সিকদার, পদুয়া ইউপি সদস্য মুহাম্মদ কাউছার উদ্দিন ও লোহাগাড়া থানার পুলিশ সদস্যরাবৃন্দরা উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।