মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

লোহাগাড়ায় বহুল আলোচিত শিবির ক্যাডার অস্ত্রসহ গ্রেফতার

শেয়ার করুন

 


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা ষ্টেশন হতে ৪এপ্রিল দুপুর দেড়টায় বহুল আলোচিত শিবির ক্যাডার ১৩মামলার পলাতক আসামীকে ১টি দেশীয় তৈরী বন্দুক ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার হয়েছে থানা পুলিশ। আটককৃত আসামীর নাম আরিফুল ইসলাম (৩৮)। সে আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার মোস্তাক আহমদ (প্রকাশ মোস্তাক ড্রাইভারের পুত্র। সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর আরিফ গ্রেফতার হয়েছে। সে একজন শিবির ক্যাডার। কনস্টেবল তারেক ও চৌকিদার বাহাদুর হত্যা মামলাসহ তার বিরুদ্ধে নাশকতামূলক ১৩টি এজাহার নামীয় মামলা রয়েছে থানার প্রেস ব্রিফিং-এ জানানো হয়েছে। প্রথমে তাকে গ্রেফতার করা হয় রাজঘাটা এলাকা থেকে। তার স্বীকারোক্তি মতে তার বাড়ির পার্শ্ববর্তী সিরাজের এক বৃক্ষ বাগান হতে স্থানীয় ইউনি সদস্যা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় ১টি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জাহান পিপিএম (বার), এস.আই. আব্দুল আউয়াল, এস.আই প্রভাত কর্মকার ও এস.আই মাহবুব।

শেয়ার করুন