৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

লোহাগাড়ায় বটতলী মোটর স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্ন ও অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া থানায় পুলিশ সেবা সপ্তাহ-১৯ গত ২৭ জানুয়ারি হইতে শুরু হয়ে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে থানা সুত্রে জানা গেছে।লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ এলাকায় ২৯জানুয়ারী সকালে আরকান মহাসড়কের দু`পাশে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকান উচ্ছেদ অভিযান ও স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান করা হয়েছে। ঝাড়ু নিয়ে বটতলী মোটর স্টেশনকে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম। এসময় সাথে ছিলেন লোহাগাড়া ট্রাফিক বিভাগের টিআই মুজিবুর রহমান, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবু নিবাস দাশ সাগর,লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক,এসআই মুহাম্মদ আবদুল আউয়াল,এসআই অজয় দেবশীল,সার্জেন্ট মাহবুব আলম খাঁন, এএসআই শফি উল্লাহ, এএসআই নুরুন্নবী।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন, বটতলী মোটর স্টেশনের দু`পাশে কোন ধরণের অবৈধ স্হাপনা থাকতে পারবেনা।স্টেশনকে যানজটমুক্ত করার লক্ষ্যে লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি। এ স্টেশনকে যানজটমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।