মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

লোহাগাড়ায় পানি বন্দি মানুষের পাশে দাঁড়ালেন ইউএনও তৌছিফ আহমেদ

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ টানা ১০ দিনের ভারী বর্ষণের কারণে লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকাগুলো প্লাবিত হয়েছে বলে জানা গেছে।

রাস্তাঘাট-জনপথ, শিক্ষা প্রতিষ্টানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্লাবিত হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ জনসাধারণ।

প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্হ মানুষের পাশে সহযোগিতা ও সহমর্মিতার হাত প্রসারিত করতে ছুটে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।

১৪জুলাই সারাদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় দ্বারে দ্বারে পানি বন্দি মানুষের মাঝে প্রয়োজন অনুযায়ী শুকনো খাবার, চাল ও রান্নার উপকরণসহ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ,চুনতি ইউপি মেম্বার ছৈয়দ মোক্তার আহমদ প্রকাশ লেদু মেম্বারসহ অনেকেই উপস্হিত ছিলেন।

শেয়ার করুন