মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

লোহাগাড়ায় দুধর্ষ ডাকাত নাজিমসহ আটক ৩ঃ১টি কাটা বন্দুক ও ২রাউন্ড কার্তুজ উদ্ধার

শেয়ার করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা চাকফিরানী মনির আহমদ সিকদার পাড়া এলাকা হতে এক দুর্ধর্ষ ডাকাতসহ ৩জনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ১টি দেশীয় তৈরী কাটা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।আটককৃতরা হল যথাক্রমে ওই এলাকার মোজাফ্ফর আহমদের পুত্র মোহাম্মদ নাজিম উদ্দিন প্রকাশ ডাকাত নাজিম(৩২), বাঁশখালি উপজেলার মোস্তফা আলীর পুত্র মোহাম্মদ শাহাদত হোসেন(২৬) ও চাকফিরানী মনির আহমদ সিকদার পাড়ার মোহাম্মদ মিয়ার পুত্র মোহাম্মদ জাহেদ(২২)। সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে
গত ৩০জুলাই রাত আনুমানিক ৮টায় লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার),থানার
সেকেন্ড অফিসার এসআই সোহরাওয়ার্দী(সরওয়ার), এসআই মোহাম্মদ সোলাইমান পাটোয়ারী ও এসআই গোলাম কিবরিয়া ও তার সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ডাকাত নাজিমসহ ৩জনকে আটক করে থানায় হেফাজতে নিয়ে আসে।এ সময় তাদের স্বীকারোক্তি মতে উক্ত এলাকার মোহাম্মদ মিয়ার গোয়াল ঘর হতে একটি দেশীয় তৈরী কাটা বন্দুক ও ২রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহরাওয়ার্দী(সরওয়ার) উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।

শেয়ার করুন