১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লোহাগাড়ায় ডাকাতি মামলার আসামী শহিদ গ্রেফতার

লোহাগাড়া থানায় আটককৃত ডাকাতী মামলার আসামী শহিদুল্লাহ্।

রায়হান সিকদার, লোহাগাড়া: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশ হাট এলাকা হতে গত ৩০ ডিসেম্বর রাত্রে ডাকাতি মামলার এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতের নাম শহিদুল ইসলাম প্রকাশ শহিদুল্লাহ্ (২৫)। সে দরবেশ শাহ্পীর পাড়া এলাকার আহমদ হোসেনের পুত্র। লোহাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলাম জানান, আটক শহিদুল্লাহ্ ডাকাতি মামলার এজাহার নামীয় আসামী। তার বিরুদ্ধে লোহাগাড়ায় থানায় ডাকাতি মামলা রুজু হয়। মামলা নং-১৩/১১/১৩ইং। দীর্ঘদিন সে পলাতক ছিল। থানার এসআই লিটন চন্দ্র সিংহের নেতৃত্বে একটি পুলিশি দল দরবেশহাট এলাকা হতে শহিদুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। ১ ডিসেম্বর সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।