৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

লোহাগাড়ায় ডাকাতি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ আটক ৩

রিপোর্ট: রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ডাকাতি,হত্যা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিষয়টি লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হক নিশ্চিত করেছেন।

আটককৃতরা হল যথাক্রমে আমিরাবাদ ইউনিয়নের খন্দকার পাড়া এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র ইউনুছ(৪৮), পদুয়া বেপারী পাড়া এলাকার মৃত আবুল কাসেমের পুত্র জসিম উদ্দিন(৪০) এবং বড়হাতিয়া হরিদাঘোনা এলাকার সরু মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম(৩৫)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হক, এএসআই শফিউল্লাহ ও এএসআই ফারুকের নেতৃত্বে একটি পুলিশ টিম উপজেলার পদুয়া বেপারী পাড়া এলাকা হতে ডাকাতি মামলার পলাতক আসামী জসিমকে,আমিরাবাদ মাস্টার হাট এলাকা হতে ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইউনুছকে এবং বড়হাতিয়া হরিদাঘোনা এলাকা হতে অনিল হত্যা মামলার পলাতক আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসা হয়।

আটককৃতদেরকে আজ ১২ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।