২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 


বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ। দিনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর সকাল ৯ টায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদওয়ানুল হক সুজনের সভাপতিত্বে ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, প্রবীন আওয়ামীলীগ নেতা আবু তালেব, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল হাসান, একেএম পারভেজ, মোরশেদুল আলম নিবিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, রিহান পারভেজ চৌধুরী, ছাত্রলীগ নেতা রমিজ সরকার, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি এনামুল হক রোমান, ছাত্রলীগ নেতা তারেক, আনোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন, যুবলীগ নেতা মোরশেদ আলম, তৌহিদুল ইসলাম, এনামুল হক, বাবলু, মানিক, লাবলু, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আবদুল মজিদ, আরবী চৌধুরীসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। সকাল ১১ টায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি ও পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দীনের উপস্থিতিতে আলোচনা সভা ও কেক কাটা হয়। দুপুর ১২ টায় বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে অপর এক অনুষ্ঠানেও কেক কাটা হয়। ওই সময় বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফয়সাল মো: ওরহান, আবদুল আউয়াল, আব্দুল্লাহ আল মামুন, রুবায়েত হাসানসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২ টায় আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বটতলী মোটর ষ্টেশনস্থ চৌধুরী প্লাজার সামনে কেক কাটার মধ্যে দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগ নেতা তানজির জিহান। ছাত্রলীগ নেতা আক্তার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা রিজভি ওয়াহিদ, মুছা, সউদ, রহিম, রানা, কাউছার, কাইহান, ফয়সাল, রণি, শেফা, পাবেল, মনছুর, মোরশেদ, জুবাইর, আনোয়ার, হামিদ, তানভির, মোজাম্মেল, বাবু, রিদুয়ান, হাছান, ঈসা, জাহাঙ্গীর, নাজিম, জীম, মেজবাহ্, সাদেক, যিশু, সুমন, মামুন, ইসমাইল, খলিল, মোরশেদ, রাশেল প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।