১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লোহাগাড়ায় গ্রাম আদালত সেবা সর্ম্পকে সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়হান সিকদার,(লোহাগাড়া): “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউ.এন.ডি,পি’র আর্থিক- কারিগরী সহায়তা এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট) এর সহযোগীতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্পের অধিনে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও আলোচনা সভা ১২ নভেম্বর সকাল ১১ টায় পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পদুয়া ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান জনাব লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় পদুয়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্য এবং ইউনিয়নের সর্বস্থরের জনগন অংশগ্রহণ করেন। র‌্যালিটি পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে আরম্ভ হয়ে পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয় রোড হয়ে মেইন রোডের প্রায় এক কিলোমিটার পথ প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শেষ হয়। র‌্যালি শেষে গ্রাম আদালত বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গ্রাম আদালত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বংলাদেশে গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বদরুল হুদা চৌধুরী, ইউনিয়ন গ্রাম আদালত সহকারী জানে আলম, ইউপি সদস্য আলহাজ্ব শহিদুল ইসলাম, মোঃ কাউছার উদ্দীন, মোঃ আলমগীর প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।