২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় গ্রাম আদালতের শীর্ষক কর্মশালা

রায়হান সিকদার,লোহাগাড়াঃ কার্যকরী গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিচারিক চাহিদা এবং যথাযথ আইনি সেবা প্রদানের ক্ষেত্রে নারীদের ভুমিকা, নারীদের অধিকতর দায়িত্বশীল করা ,স্থানীয় জনগণের দোর গোড়ায় গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের গুরুত্ব শীর্ষক কর্মশালা ১১মার্চ (সোমবার) সকাল ১০ টায় লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ`র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প দেশের ১০৮০ টি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে কাজ করছে। উক্ত প্রকল্প সাতকানিয়া উপজেলায় সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগীতায় ১২ টি ইউনিয়ন বাস্তবায়ন হচ্ছে। গ্রাম আদালত প্রকল্পের সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী মোঃ জানে আলমের সঞ্চালনায় উক্ত কর্মশালায় বক্তব্যে রাখেন লোহাগাড়া বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক,আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক সাংবাদিক অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ,লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক প্রতিদিনের সংবাদের লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার, চট্টগ্রাম জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভুঁঞা,লোহাগাড়া উপজেলা সমন্বয়কারী মুহাম্মদ আবদুল হাকিম,আধুনগর ইউপির গ্রাম আদালত সহকারী মুহাম্মদ আলমগীর হোসাইন। কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ বলেন, গ্রাম আদালত আইন অনুসারে নারী ও শিশুর স্বার্থ সংশ্লিষ্ট মামলায় নারী প্রতিনিধি মনোনয়নের বিষয়ে যেহেতু আইনে বলা হয়েছে সেহেতু উক্ত মামলায় অবশ্যই নারী প্রতিনিধি মনোনয়ন করা বাধ্যতামূলক। অন্যথায় আদালত পরিচালনা ত্রুটিপূর্ণ হবে। উক্ত বিষয়ে নারী প্রতিনিধিদের এবং চেয়ারম্যানদের সচেতন হতে হবে। উক্ত কর্মশালায় লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের ১৮জ জন মহিলা ইউ.পি সদস্য অংশ গ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।