১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লোহাগাড়ায় কৃষকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়ায় হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী,বিশ্ব শান্তির অগ্রদূত,দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষ্যে লোহাগাড়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে ২৮সেপ্টেম্বর বিকেল ৪টায় বটতলী মোটর স্টেশনস্হ মোস্তফা সিটির ৩য় তলায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,এককালের তুখড় ছাত্রনেতা এইচ.এম গণি সম্রাট।সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক চৌধুরী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি তুষার কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক আনসারুল আলম, লোহাগাড়া ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম চৌধুরী, কলাউজান ইউনিয়ন সভাপতি আব্দুল কুদ্দুস, বড়হাতিয়া ইউনিয়নের সভাপতি নেজাম উদ্দীন বাচ্চু ও আমিরাবাদ ইউনিয়ন সভাপতি মুহাম্মদ জাকারিয়া, কৃষকলীগ নেতা শরীয়ত উল্লাহ সরু, জামাল উদ্দীন, শাহাব উদ্দীন, আহমদ মিয়া, আমিরাবাদের সাধারণ সম্পাদক নাহিদ হোসেন ও টিপু বড়ুয়া। জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন এইচ.এম. গণি সম্রাট। বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা আজকে বিশ্ব নেতৃত্বে শান্তির অগ্রদূত হিসেবে পরিচিতি লাভ করেছেন। উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্ব আজকে জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীতা ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।