২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

লোহাগাড়ায় কিতাবের ভিতরে ২হাজার পিচ ইয়াবাসহ এক রোহিঙ্গা গ্রেফতার

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কের খাঁন দিঘীর নাম স্হান হতে অভিযান চালিয়ে একটি কিতাবের ভিতরে ২হাজার পিচ ইয়াবা ট্যাবলেট পাচারকালে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আটককৃত অনুপ্রবেশকারী রোহিঙ্গার নাম মোহাম্মদ উল্লাহ(২৬)। সে মিয়ানমার মংডু থানা এলাকার আবদুল মোনাফের পুত্র।
সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ১৭ই সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১টায় লোহাগাড়া থানার এসআই মোহাম্মদ মাহবুব হোসেন ও তার সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে উল্লেখিত এলাকায় ম্যাজিক গাড়িতে তার হাতে থাকা ব্যাগে নুরুল ইজা নামের একটি কিতাবের ভিতর তল্লাসী চালিয়ে ২হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃত ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ জানান,তিনি ৪/৫ দিন পুর্বে মিয়ানমার মংডু হতে বাংলাদেশের টেকনাফে প্রবেশ করেছেন।তিনি ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রী করতে আমিরাবাদের উদ্দেশ্যে আসছিল।তিনি আরো জানান,কিতাবের নাম নুরুল ইজা।কওমী মাদ্রাসায় কিতাবটি হাসতুম( চতুর্থ শ্রেণীতে পড়ানো হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অনুপ্রবেশকারী আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে বলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ হোসাইন জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।