১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লোহাগাড়ায় এক প্রতিবন্ধীর জায়গা জোরপুর্বক দখলের অভিযোগ


চট্টগ্রামের লোহাগাড়ি উপজেলার সদর ইউনিয়নের উকিলের পাড়া এলাকায় এক প্রতিবন্ধীর ফার্নিচারের দোকান ভাংচুরের পর তাকে মারধর করে জোরপুর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে প্রতিপক্ষরা।উক্ত প্রতিবন্ধীর নাম মোহাম্মদ সেলিম উদ্দিন(৩৫)। সে ওই এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র।এ ব্যাপারে প্রতিবন্ধী সেলিম উদ্দিন(৩৪) বাদী হয়ে ওই এলাকার শফিকুর রহমানের পুত্র মোহাম্মদ আইয়ুব(৪৬), মাহবুবুর রহমানের পুত্র কুতুব উদ্দিন(৩৭), আবদুর রাজ্জাকের পুত্র মোহাম্মদ মুজিব(২৪), আবদুর রাজ্জাকের স্ত্রী রাশেদা বেগম(৪৫), মৃত ওবায়দুর রহমানের কন্যা আরাফা বেগম(২৯)কে বিবাদী করে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।সুত্রে জানা গেছে,সেলিম একজন শারিরিক প্রতিবন্ধী।বিগত ২০১০সালে ওই এলাকার মরিয়ম খাতুন হতে প্রতিবন্ধী সেলিমের মা দিলোয়ারা বেগমের নামে ৪শতক বা ২গন্ডা জায়গা ক্রয় করেন।পরবর্তীতে উক্ত জায়গাটি ভরাট করে শাহপীর ফার্নিচার নাম দিয়ে একটি ফার্নিচারের দোকান দিয়ে প্রতিবন্ধী সেলিম তার স্ত্রী ও সন্তানেদের নিয়ে সংসার চালিয়ে আসছিলেন।।কিন্তু ১৭মার্চ উল্লেখিত বিবাদীরা অতর্কিতভাবে তার ফার্নিচারের দোকানে এসে ভাংচুর চালিয়ে তাকে মারধর করে।এ ব্যাপারে প্রতিবন্ধী সেলিম উদ্দিন উক্ত প্রতিবেদককে বলেন,উক্ত জায়গাটি তার পৈত্তিক সম্পত্তি।জায়গাটি ছাড়া তার কোন আর সহায় সম্বল নাই। প্রতিপক্ষ আইয়ুব,মুজিব ও রাশেদাসহ কয়েকজন মিলে তার ফার্নিচারের দোকানে অতর্কিতভাবে ভাংচুর চালায়।তাকে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে আসছেন বলেও তিনি জানান।তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ট বিচারের দাবী করেন। অন্যদিকে, অভিযুক্তদের মুঠোফোন না পাওয়ায় তাদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।