১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লোহাগাড়ায় এক অসহায় পরিবারের বসতঘর জোর পূর্বক দখলের অভিযোগ

রায়হান সিকদার, লোহাগাড়া: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব হাজির পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক অসহায় পরিবারের জায়গা জোর পূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। অসহায় পরিবারের নাম মোহাম্মদ আক্তার উদ্দিন (৪০)। সে ওই এলাকার মৃত জলিলুর রহমানের পুত্র। সূত্রে জানা গেছে, আক্তার উদ্দিন লোহাগাড়া পূর্ব হাজির পাড়া মৌজার ৩শতক বা দেড় গন্ডা জায়গা পৈত্রিক সম্পত্তির মালিক হইয়া দীর্ঘদিন ধরে ভোগ দখলে স্থিত রয়েছেন। উক্ত জায়গায় তার বসত ঘর রয়েছে। কিন্তু গত ৮সেপ্টেম্বর প্রতিপক্ষ মৃত হাফেজ আইয়ুব আলীর স্ত্রী উম্মে কুলসুম, ছৈয়দ আহমদ, সমশুল আলম, আইয়ুব আলীর কন্যা উম্মে রুমান ও উম্মে লাকি জোর পূর্বক তার বসত ঘরের রান্না ঘরটি ভাংচুর চালায়। ঘটনার সময় আক্তার উদ্দিনের স্ত্রী নাজমা আক্তার তার বাপের বাড়িতে অবস্থান করছিল। তিনি খবর পেয়ে শ্বশুর বাড়িতে ছুটে আসেন। এব্যাপারে নাজমা আক্তার উক্ত প্রতিবেদককে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ উম্মে কুলসুম, সমশুল আলম ও ছৈয়দ আহমদ জোর পূর্বক আমার স্বামীর দখলকৃত জায়গাটি দখল করার পায়তারা চালিয়ে যাচ্ছে। আমার স্বামী বিদেশে অবস্থান করায় আমি তাদের অত্যাচারে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি জানান। তিনি আরো জানান, উক্ত সম্পত্তি নিয়ে চট্টগ্রাম দেওয়ানী আদালতে মামলা চলছে। প্রতিপক্ষরা আমার স্বামীর জায়গাটি প্রভাব কাটিয়ে জোর পূর্বক দখল করার চেষ্টা চালায় অন্যদিকে, অভিযুক্তদের মুঠো ফোনে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।