১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লোহাগাড়ায় ইয়াবা পাচারকালে ইয়াবাসহ বিক্রেতা আটক

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ পার্শ্বের আরকান মহাসড়কে নুরুল ইসলাম ফিলিং স্টেশনের সামনে হতে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি ম্যাজিক গাড়ি হতে সুপারীর কোলসের ভিতরে দিয়ে ইয়াবা পাচারকালে এক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।এসময় ২হাজার ৫শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃত মাদক বিক্রেতার নাম  মোহাম্মদ এহসান(৩৫)।সে কক্সবাজার জেলার খুরুলিয়া নয়া পাড়া এলাকার আবদুস সালামের পুত্র। সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ডিসেম্বর সন্ধ্যায় লোহাগাড়া থানার এসআই মোহাম্মদ মাহবুব আলম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশী টীম উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ২হাজার ৫শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

আটককৃত ইয়াবা বিক্রেতা জানান,উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল।
আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।