১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লোহাগাড়ায় আলোচিত নিশু অপহরণ মামলার প্রতিবাদে মানববন্ধন

লোহাগাড়ায় আলোচিত নিশু অপহরণ মামলার প্রতিবাদে ৫ এপ্রিল বুধবার সকাল ১০টার সময় উপজেলার চরম্বা ইউনিয়নের নাফারটিলা বাজার চৌমহনীতে নোয়ার বিলা তরুণ সমাজ ও মাইজবিলা সচেতন জনসাধারণের আয়োজনে এক বিশাল মানবনবন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানবনবন্ধন অনুষ্ঠানে এলাকার সর্বস্থরের জনসাধারণ অংশ গ্রহণ করে। যুবলীগ নেতা আলী হোসেনের সঞ্চালনায় মানববন্ধনের পূর্বে বক্তব্য রাখেন চরম্বা আ.লীগ নেতা মাওলানা ইউনুছ, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি হাজী ফোরকান আহমদ, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুর রহিম, ব্যবসায়ী মিজানুর রহমান প্রমুখ। এসময় বক্তারা ডাঃ জনু মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপহরণ মামলা প্রত্যাহারের জোর দাবি জানায়। এবং ষড়যন্ত্রকারী মা ও মেয়ে নিশুর দৃষ্টান্তমুলক শাস্থির দাবী করেন। বক্তারা আরো বলেন মা ও নিশুর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আজ একটি পরিবার বিনাদোষে হাজত বাস করছেন। আমরা চরম্বা নোয়ার বিলাবাসী ও তরুণ সমাজ এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য, চরম্বা ইউনিয়নের রাজঘাটা নোয়ার বিলা এলাকার আকলিমা আকতার নিশু গত ২০ ডিসেম্বর ২০১৬ ইং তারিখে কলেজের আসার পথে নিখোঁজ হয়ে যায়। নিখোজ হওয়ায় নিশুর সাবেক স্বামী ডাঃ জনু মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে নিশুর মা বাদী হয়ে একটি অপহরণ মামলা রুজু করেন। অতঃপর তিনমাস পর গত ২৯ মার্চ রাত ১১ টায় চট্টগ্রাম নগরীর জালালাবাদ এলাকা হতে নিশুকে স্বামীসহ লোহাগাড়া থানা পুলিশ উদ্ধার করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।