২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

লোহাগাড়ায় অস্ত্র,রামদা ও ৯রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের কাজির পাড়া এলাকা হতে দেশীয় তৈরী অস্ত্রসহ ফরিদ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে ১টি রামদা, ৯রাউন্ড গুলি ও ২১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ফরিদ ওই এলাকার মৃত নজির আহমদের পুত্র।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ৩টার দিকে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর ও এএসআই চন্দ্র কুমার কুর্মীর নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র,রামদা ও ৯রাউন্ড গুলিসহ ফরিদকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

আজ ১৭ অক্টোবর সকালে লোহাগাড়া থানা কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়।

প্রেস ব্রিফিং-এ উপস্হিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা,লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা সাংবাদিককে জানান, গতকাল দিবারাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর ও এএসআই চন্দ্র কুমার কুর্মী ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে ফরিদের বাড়ীতে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী অস্ত্র, রামদা, ৯রাউন্ড গুলি ও ২১পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত`র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয় এবং আজ ১৭ সেপ্টেম্বর সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।